জাপান সফরে আমজনতা পার্টির সদস্যসচিব মো. তারেক রহমানকে সঙ্গী করায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনার জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেকের অবদান নিয়ে প্রশ্ন তোলা এবং তাকে সফরসঙ্গী করায় সরকারি অর্থ অপচয়ের অভিযোগে বিস্ময় প্রকাশ করেছেন সরকার প্রধান।
একই সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো নিয়ে আলোচনা না করে একজন ব্যক্তিকে ঘিরে সমালোচনার বিষয়েও অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জাপানের টোকিওতে হোটেল নিউ ওতানির হলরুমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ কমিউনিটি জাপান আয়োজিত এ সভায় প্রবাসীরা বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে নানা প্রশ্ন করেন।
অনুষ্ঠানে আমজনতা পার্টির সদস্য সচিব মো. তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা ব্যঙ্গ-বিদ্রূপ ও সমালোচনার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে খুব আশ্চর্য লাগল, আমাদের সঙ্গে তারেককে নিয়ে এসেছি এবার। আমজনতার...। গত দুই দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ওকে নিয়ে দেখলাম অনেক কথা। যে ওর কোনো কন্ট্রিবিউশন নাই, ওকে নিয়ে এসে এখানে সরকারের পয়সা নষ্ট। এই দেশে অনেক সমস্যা আছে, সেগুলো নিয়ে কোনো আলাপ দেখি না।’
মন্তব্য –
মন্তব্য করতে লগইন অথবা রেজিস্টার করুন। লগইন · রেজিস্ট্রেশন
মন্তব্য লোড হচ্ছে...